স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির র্যাম্প ভেঙে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। এতে দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
তদন্ত কমিটির প্রধান উছেন মে বলেন, ‘গত ১১ জুন জেলা প্রশাসক আফরোজা পারভীনের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি।’
তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটি ও বাসের ফিটনেস না-থাকাসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে। এ ছাড়া ফেরিঘাটের আধুনিকায়ন, অ্যাপ্রোচ সড়কের উন্নয়ন, ঘাট ব্যবস্থাপানার আধুনিকায়ন, এআই প্রযুক্তি নির্ভর ঘাট ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। প্রতিবেদনটি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ৫ জুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ফেরি কবরীর র্যাম্প ভেঙ্গে এসবি সুপার ডিলাক্সের একটি বাস নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
এই দুর্ঘটনার তদন্তে ওইদিন জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে