স্ট্রিম ডেস্ক

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, এ সংখ্যাটি মূলত নিখোঁজের ঘটনায় করা জিডির সংখ্যা। কোনো শিশু হারিয়ে গেলে পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। পরে তাদের একটি বড় অংশ পরিবারের কাছে ফিরে আসে।
জাহেদ উর রহমান বলেন, গত বছরের শেষ সাত মাসে জিডি হয়েছিল ১৩ হাজার ৮৭৬টি। জিডি করার পরে অনেক শিশু ফেরত আসলেও তার হিসেব সরকারের কাছে নেই।
দেশে শিশু হারিয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে উপদেষ্টা বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তবে প্রতিটি নিখোঁজের ঘটনাতেই সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।
পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, আগে পুলিশকে দিয়ে অনেক অন্যায় কাজ করানো হতো, তবে এ সরকারের আমলে এটি আর হয় না।
জাহেদ উর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের মামলা কমেছে। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত হবে বলে তিনি আশা করেন।

.png)

বগুড়া ভায়রার জানাজায় অংশ নিতে আসা শামিম হোসেন নামে এক যুবককে চোর অপবাদে রাতভর মারধরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্বজনেরা। মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী অন্তত পাঁচ দিন সারা দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পরের পাঁচ দিনও বৃষ্টি হতে পারে।
৩১ মিনিট আগে
লিবিয়ার আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে তাঁরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিত
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা বছরের প্রথম সাত মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বছরের সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুও হয়ে এই মাসেই।
১ ঘণ্টা আগে