
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা বছরের প্রথম সাত মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বছরের সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুও হয়ে এই মাসেই।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮১ জন। এরপর ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ভর্তি হন। তবে আগস্টে এক মাসেই ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন।
ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকেও আগস্ট ছিল সবচেয়ে ভয়াবহ। এই মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জন মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সবমিলে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ২০৫ জন। মারা গেছেন ৯৭ ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক হিসাবে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। গত আট মাসে এই বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৬৪ ডেঙ্গু রোগী। দ্বিতীয় সর্বোচ্চ বরিশাল বিভাগে ৫ হাজার ৮৩৮ জন, খুলনায় ৫ হাজার ৫৬৯, চট্টগ্রামে ৫ হাজার ৪৩৮, ময়মনসিংহে ১ হাজার ৯১১, রাজশাহীতে ১ হাজার ৮৬৭, রংপুরে ৮৯৩ এবং সিলেটে ১৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুর দিক থেকেও এগিয়ে ঢাকা বিভাগ। আগস্ট পর্যন্ত এই বিভাগে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ১৮, বরিশালে ৯, ময়মনসিংহে ৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, রংপুরে ১ এবং সিলেটে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ স্ট্রিমকে বলেন, চলতি বছরের প্রথম পাঁচ মাস ডেঙ্গুর প্রকোপ কম ছিল। কিন্তু এরপরই এডিস মশার বংশবৃদ্ধি হয়েছে। সামনে আক্রান্ত আরও বাড়তে পারে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে