স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ ১২তম আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
অভিযুক্ত তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেছুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও বিসিবির অডিট কমিটির সাবেক সদস্যসচিব রকিবুল ইসলাম সুম্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আচরণ, তথ্য গোপন, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে।
এসব অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টস, ২০২৪-এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
শামীমের বিরুদ্ধে বিপিএলের ম্যাচ প্রভাবিত করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এ ছাড়া দুর্নীতিতে অংশগ্রহণকারী কাউকে উৎসাহ দেওয়া বা সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুর্নীতির প্রস্তাবের বিষয়ে যথাসময়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে তথ্য না জানানো এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে শামীমের বিরুদ্ধে।
জাকির হোসাইনের বিরুদ্ধেও বিপিএলের ম্যাচ প্রভাবিত করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এ ছাড়া দুর্নীতিতে অংশগ্রহণকারী কাউকে উৎসাহ দেওয়া বা সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে সহযোগিতা না করা এবং আইসিসির অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী দেওয়া নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে রকিবুল ইসলাম সুম্যের বিরুদ্ধে দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য সময়মতো না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত তিনজনকেই আপাতত সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগের নোটিশ পাওয়ার পর ১৪ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগোবে।

.png)

নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) গ্রুপ ‘বি’-এর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন নারী ক্রিকেটাররা।
১১ ঘণ্টা আগে
ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার গোলে অ্যাস্টন ভিলাকে ১–০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ নিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল জাদুকর। দীর্ঘ সময় ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৩১ আগস্ট ২০২৬
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২-১ সেটে এগিয়ে থাকার পরও চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হার মানেন তিনি।
৩১ আগস্ট ২০২৬