স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন রাত ২টার দিকে রায় প্রদান করেন। পরে জব্দ করা তেল ভোর ৪টার দিকে শহরের একটি ফিলিং স্টেশনে পরিমাপ শেষে সরকারী মূল্য হিসেবে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশসহ অভিযানে নামেন সৈয়দপুর উপজেলা প্রশাসন। শহরের বাইপাস সড়কের ধলাগাছ মোড়ের কাছে মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত ও ড্রামে তেল পূর্ণ করে অন্যত্র সরানোর কাজে জড়িত ৭ জনকে আটক করে। জব্দ করা হয় ৩ হাজার ৯১৭ লিটার পেট্রোল, ৩৩৮ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন। আটক ব্যক্তিরা হলেন মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের মালিক সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুরের সাগর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও আলমিদ শেখ (২৪), ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মেরাজ আলী (৪০) এবং সৈয়দপর শহরের পুরাতন বাবুপাড়ার সিরাজ মিয়া (২৫) ও হাতিখানার মঈন উদ্দিন (৪৮)।
অভিযান শেষে রাত ২টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় রফিকুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাকি ৬ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।
অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান, তেলের লরি, বড় বড় ড্রাম এমনকি অ্যাম্বুলেন্স ব্যবহার করে গোপনে তেল মজুদ করে আসছিল। পরে এসব তেল বেশি দামে বিক্রি করা হতো।
সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন স্ট্রিমকে জানান, রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের অস্থায়ী গুদাম তৈরি করে পরিকল্পিতভাবে তেল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২২ মিনিট আগে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ আখ্যা দিয়েছে । প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং।
২৬ মিনিট আগে
জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে। তবে অপ্রদর্শিত অর্থ বৈধ (কালো টাকা সাদা) করার সুযোগ না রাখায় সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪০ মিনিট আগে