স্ট্রিম সংবাদদাতা

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী নামে তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুস সাত্তার (৮২) সিলেট চেম্বারের সাবেক পরিচালক। তিনি ছাড়াও নিহতরা হলেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাঁদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা।
আবদুস সাত্তারের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তার চার সন্তারে মধ্যে দুজন সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে ও দুজন ইংল্যান্ডে বসবাস করেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে বুধবার সকালে মিতালী বাসার দোতলায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান স্থানীয় একজন। তিনি দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটান পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
আবদুস সাত্তারের ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় মামা-মামি থাকতেন। তাদের সঙ্গে একজন কাজের মেয়েও থাকত। সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ জানান, ঘটনাটি ডাকাতি নাকি পারিবারিক শত্রুতার জেরে হত্যাকাণ্ড— তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। বাসার ওয়ার্ডরোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা মূল্যবান কিছু সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ কমিশনার বলেন, আপাতত ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে পুলিশের বিশেষ দল সেখানে আলামত সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

.png)
বিদ্যুৎ সরবরাহ সংকটে বিপর্যয়ের মধ্যে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিল্পকারখানাগুলো। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এরই মধ্যে কিছু কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ তাদের গ্রেপ্তার করে।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চারজন পরীক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষক আছেন ১২ জন। তবে ওই চারজনের কেউই পাস করতে পারেনি।
৪৩ মিনিট আগে
বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরের প্রবেশমুখে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে