স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ তাদের গ্রেপ্তার করে।
বুধবার (১২ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও দুটি ম্যাগাজিন, এক হাজার ইয়াবা ও একটি গাড়ি উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকালে পল্লবীর সেকশন-১১-তে ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হন। পরে ভুক্তভোগী আলমগীরের স্ত্রী পল্লবী থানায় মামলা করেন।
আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জোসনা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

.png)

কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি লাল-সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ।
১ ঘণ্টা আগে
রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরে সড়কের পাশে রিকশা রাখা নিয়ে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্থানীয় একটি ফার্মেসির মালিক-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
১ ঘণ্টা আগে