স্ট্রিম ডেস্ক

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরারা
বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। এ ঘটনার পর নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য আদান-প্রদান করা হচ্ছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এরইমধ্যে পতিত হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত জানানো হয়নি।
আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের মহড়াটি ১১ দিন চলবে। এতে দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা অংশ নেবেন।
উত্তর কোরিয়া আগের বছরগুলোতে এই মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে অস্ত্র পরীক্ষা ও কঠোর বক্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আসছে। তবে সিউল ও ওয়াশিংটনের দাবি, মহড়াটি প্রতিরক্ষামূলক।
কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া-বিষয়ক বিশেষজ্ঞ লিম উল-চুল বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়া কখনোই কোনো প্রতিক্রিয়া ছাড়া যেতে দেয়নি। পিয়ংইয়ং আসন্ন মহড়ার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং প্রয়োজন মনে করলে উসকানিমূলক কোনো পদক্ষেপ নিতে পারে।
দক্ষিণ কোরিয়ার হিসাবে, বুধবারের উৎক্ষেপণটি ২০২৬ সালে উত্তর কোরিয়ার সন্দেহভাজন ১১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গত ৬ আগস্ট একই এলাকা থেকে দেশটি একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার দাবি করেন, দেশটির জাপোরিঝঝিয়ার একটি ইস্পাত কারখানায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা করে। ওই হামলায় সাতজন কর্মী নিহত হন।

.png)
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে আপাতত নতুন করে আর বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্রের মালিকানা, ক্রয় ও বহনের লাইসেন্স দেওয়া হবে না।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ট্রুথ এপিআইয়ে মোটা অংকের অর্থ দিয়ে সাবস্ক্রিপশন কিনছে ওয়ালস্ট্রিটের প্রভাবশালী লেনদেনকারীরা। কেউ কেউ এর জন্য মাসে ১ লাখ ডলার পর্যন্ত পরিশোধ করছে।
২ ঘণ্টা আগে
ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তিনি অন্য একটি উড়োজাহাজে যান।
৪ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) মিছিল বের করে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসময় তাদের দুই শতাধিক বেশি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে