স্ট্রিম ডেস্ক

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জনস্বাস্থ্য রক্ষায় তিনি সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, তামাক নিয়ন্ত্রণে পদক্ষেপ নিলে রাজস্ব কমে যাবে—এমন ভ্রান্ত ধারণা সমাজে প্রচার করা হয়েছে। তামাক কোম্পানির টাকায় দেশ চলে বলে যে প্রচার চালানো হয় তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তামাক কোম্পানি কত রাজস্ব দেয় তা আলোচনায় আসলেও, তামাকজনিত রোগে স্বাস্থ্য খাতে যে বিপুল অর্থ ব্যয় ও সামাজিক ক্ষতি হয়, তা সবসময় আড়াল করা হয়।
সরকারি শেয়ার থাকা তামাক কোম্পানিগুলোর সমালোচনা করে ফরিদা আখতার বলেন, মানুষের মৃত্যু ঘটায় এমন কোম্পানিতে সরকারের শেয়ার রাখার কোনো যৌক্তিকতা নেই। এসব কোম্পানিকে নিষ্ক্রিয় করে জনগণের ক্ষতি রোধ করাই সরকারের আসল দায়িত্ব।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যারা জনগণের প্রকৃত কল্যাণ চায়, তাদের নির্বাচনের আগেই তামাক নিয়ন্ত্রণে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে। এছাড়া নির্বাচনি প্রচারণায় বিনামূল্যে সিগারেট বিতরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে