স্ট্রিম প্রতিবেদক

ইফতার শেষ হতেই শুক্রবার রাজধানীতে হঠাৎ বৃষ্টি নামে। ঝুম বৃষ্টির সঙ্গে ঝরা শিলা ভয় ধরালেও উধাও ধুলোবালি। এতে নাগরিক জীবনে মিলেছে স্বস্তি। তবে সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন ক্রেতারা।
সরেজমিন রাজধানীর সড়কে অনেককে কাকভেজা অবস্থায় পাওয়া যায়। প্রস্তুতি না থাকায় ফুটপাতের দোকানিরা সবচেয়ে বিপাকে পড়েন। বেশির ভাগের পণ্যসামগ্রী ভিজে একাকার হয়ে যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার পর থেকে ৮টা পর্যন্ত রাজধানীতে ১৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এ সময় অনেক রাস্তায় পানি জমে যায়। সড়কে হঠাৎ থেমে গাড়ির জটে বড় হয় যানজট।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নেওয়াজ কবীর স্ট্রিমকে বলেছেন, রাত ৮টা পর্যন্ত রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকার বাইরের তথ্য এলে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, হঠাৎ শিলাবৃষ্টিতে চলমান অমর একুশে বইমেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রস্তুতি না থাকায় বইপত্র ভিজে গেছে। মেলায় আগতরাও দ্রুত চলে গেছেন।
এর আগে ১১৪ দিন পর গত ২ মার্চ রাজধানীতে প্রথম বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, ওইদিন ২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে