স্ট্রিম প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ-সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে বাতিলের পর পৃথক সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাস হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল হয়ে যায়। ফলে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি বিলুপ্ত হয় এবং বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে যায়।
সংসদে এই বিল পাসের দুই দিন আগে, গত ৭ এপ্রিল বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছিল, আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে বিচার বিভাগে ‘দ্বৈত শাসন’ তুলে দিতে হবে এবং একে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে।
উল্লেখ্য, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে গত ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ অনুমোদিত হয় এবং ৩০ নভেম্বর তা জারি করা হয়। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সংসদে তা বাতিল করা হয়।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৭ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে