স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক অভিভাবক। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে জেলা শহরের ফার্মপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ জানান।
এ ঘটনায় অভিযুক্ত সামসউর রহমান শুভ ফার্মপাড়া এলাকার বাসিন্দা। তাঁর মেয়ে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ চলার সময় সহপাঠীর সঙ্গে কথা বলায় শিশুটিকে শাসন করেন প্রধান শিক্ষক। একটা চড়ও দেন। এ নিয়ে ক্ষুব্ধ শুভ বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ২০ মিনিটে অভিভাবক শুভর সঙ্গে অফিসকক্ষে বসে কথা বলছেন প্রধান শিক্ষক। একপর্যায়ে প্রধান শিক্ষককে আচমকা চড় দেন শুভ। পরে কক্ষে থাকা কয়েকজন শিক্ষিকা তাকে বাইরে নিয়ে যান।
ঘটনার পর অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী বলেন, ‘মেয়ের গায়ে হাত তোলার কারণে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যায় আমার স্বামী। কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার স্বামী ও ওই শিক্ষক হাতাহাতি করেন।’
তিনি দাবি করেন, তার মেয়ে অসুস্থ। এরপরও প্রধান শিক্ষক মেরেছেন। এ কারণে এই ঘটনা ঘটেছে।
লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক স্ট্রিমকে বলেন, ওই শিক্ষার্থীকে আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা তো চিন্তার বাইরে। এখন বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীন বোধ করছি। আমি এই ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোয়াইব হোসেন বলেন, ‘এ ধরনের আচরণ আমরা কোনো অভিভাবকের কাছ থেকে আশা করি না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিভুক্তকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। দাবি আদায় না হলে কর্মসূচিতে যেতে পারে শিক্ষক সমিতি।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার খবর পেয়েছি। এই ঘটনায় ওই শিক্ষক থানায় এসে অভিযোগ দেবেন। এরপর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ইয়াবা সেবন করতে দেখে ফেলায় এবং চিনতে পারায় রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) প্রথম দিনে তিনি রাষ্ট্রপতির অফিস কক্ষে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
১ ঘণ্টা আগে-74d407-256x144.webp)
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে হত্যায় ডাকাতির ঘটনা রয়েছে বলে পুলিশের ধারণা। তবে এটিকে পরিকল্পনা হত্যাকাণ্ড বলছেন স্বজনেরা। কারণ হিসেবে তারা পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে সামনে আনছেন। পাশাপাশি বাড়িটি নির্মাণের সময় চাঁদা দাবির কথা বলছেন।
৩ ঘণ্টা আগে-74d407-256x144.webp)