স্ট্রিম সংবাদদাতা
-74d407-720x405.webp)
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে হত্যায় ডাকাতির ঘটনা রয়েছে বলে পুলিশের ধারণা। তবে এটিকে পরিকল্পনা হত্যাকাণ্ড বলছেন স্বজনেরা। কারণ হিসেবে তারা পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে সামনে আনছেন। পাশাপাশি বাড়িটি নির্মাণের সময় চাঁদা দাবির কথা বলছেন।
শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাসার ছাদ, চিলেকোঠা ও ঘর থেকে রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করে পুলিশ।
গণপতি চক্রবর্তী গত ডিসেম্বরে অবসরে যান। এরপর তিনি বাড়িতে চেম্বার দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। দুদিন ধরে পরিবারের সবার ফোন নম্বর বন্ধ পেয়ে স্বজনেরা এসে অন্ধকার বাড়িতে তাদের লাশ পান।

রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী সাংবাদিকদের বলেন, বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন, পারিপার্শ্বিকতা, ভেতরের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটিকে আমরা ডাকাতি মনে করছি। তবে তদন্ত শেষ না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বাড়ির আসবাবপত্র, যেখানে সাধারণত টাকাপয়সা, গহনা রাখা হয়, সবই ভেঙে ফেলা হয়েছে। এতে বিষয়টি ডাকাতি বলে সন্দেহ জোরালো হচ্ছে।
গণপতির বড় ভাই গোপনীনাথ চক্রবর্তী বলেন, ‘বাড়ি করার সময় চাঁদার টাকা নিয়া একটা ঝামেলার কথা গণপতি বলেছিল। তারপর তো বাড়িতে সে বসবাস করছে। আমি গ্রামে থাকি, শহরের কাউকে চিনি না। কারা চাঁদা চাইছিল, তা সে বলেনি।’
তিনি বলেন, ‘বিদ্যুতের লাইন ডিসকানেক্ট করে এই ঘটনা ঘটানো হইছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় জানান, গণপতি চক্রবর্তী আগে রংপুর নগরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন। ২০১০ সালে মাছুয়াপাড়া গ্রামে ৬ শতাংশ জমি কেনেন। তিন বছর আগে সেখানে তিন তলা ভবনের কাজ শুরু করেন। দ্বিতীয় তলা ঠিক করে বসবাস করছেন। নিচতলায় কাজ চলছে।
-d8aadc.jpg)
তিনি বলেন, বাড়ি করা নিয়ে চাঁদা দাবির কথা গণপতি আমাকে জানিয়েছিলেন। কারা চাঁদা দাবি করেছিল, তা বলেননি। সে সময়ে খুব চাপে ছিলেন এবং পরে বিষয়টি তিনি মিটমাট করেছেন জানিয়েছিলেন।
রোববার সরেজমিন মাছুয়াপাড়ায় দেখা যায়, পুরো ভবন ঘিরে রেখেছে পুলিশ। এক পরিবারের চার সদস্যের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন।
পাশের বাড়ির গৃহবধূ সোনালী দাস বলেন, ‘খুব ভালো পরিবার ছিল। সবার সঙ্গে মিশতো, কথা বলতো। কারা যে তাদের এমন নৃশংসভাবে হত্যা করল, বুঝতে পারছি না।’
কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জিলা স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
-74d407-480x270.webp)

.png)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। পরে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। রোববার (২৩ আগস্ট) সকালে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে কারখানায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
২ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।
২ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মেধা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে গুরুত্ব দিতে বলেছেন। রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দ
২ ঘণ্টা আগে