স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা প্রক্রিয়া সহজ করার বিশেষ সহযোগিতা চেয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাঁদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে ‘অন-অ্যারাইভাল’ ভিসার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার তাৎক্ষণিক নির্দেশ দেন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়াও রাষ্ট্রদূত প্রস্তাব করেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে ফিলিস্তিনিরা ভিসার আবেদন করলে তার একটি অনুলিপি যেন ঢাকার ফিলিস্তিন দূতাবাসে পাঠানো হয়। এতে আবেদনকারীদের তথ্য যাচাই সহজ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। তাঁদের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।’
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো অপচেষ্টা বা অপপ্রচার চালানো হলে তা কঠোরভাবে দমন করা হবে। সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। আমাদের এই নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে।’
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ফুয়াদ হাসান পরাগ এবং ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে
সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।
২৮ মিনিট আগে
রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৩৯ মিনিট আগে
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন সহজ করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু করেছে।
১ ঘণ্টা আগে