
রাজধানীর গোপীবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এডি) তানভীর হোসেইন শুভর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে মুগদা থানার পুলিশ।
পুলিশ জানায়, শুভ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কিছুদিন ধরে তাঁর কোনো খোঁজখবর না পেয়ে এবং ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। কক্ষের ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদ হোসেন জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, শুভর বাবার নাম তবারক হোসেইন। তাঁদের পারিবারিক বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায়। তবে তিনি বর্তমানে গোপীবাগের ওই ভাড়া বাসায় একা থাকতেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন শুভ। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালক হন তিনি। কয়েক বছর আগে শুভর দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে বলে তাঁর এক বন্ধু জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, ঈদের দিন সর্বশেষ শুভকে বাসায় দেখেছিলেন বাড়ির মালিক। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশে খবর দেন।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৯ মিনিট আগে