
মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে আবহাওয়া পড়তে শুরু করছে। এখন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বাড়বে। ফলে কমবে অসহনীয় তাপমাত্রা।
শুক্রবার (৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্ট্রিমকে বলেন, এখন যে পরিস্থিতি চলতেছে এটা কিন্তু একেবারেই মুনসুন শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। এই সময়ে আবহাওয়াটা খুব বেশি এলোমেলো থাকে। কালকে দুপুরেও কিন্তু দেখে মনে হয়নি যে রাতে এ রকম অবস্থা বিরাজ করবে বা আজকে এ রকম থাকবে।
তিনি আরও বলেন, ‘আমাদের পূর্বাভাস যেটা এখন দেখাচ্ছে, তাতে আগামীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশি। আজ থেকে ক্রমাগত বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে, তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে।’
অস্বাভাবিক গরমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গরম আসলেও এরকম লম্বা সময়ের জন্য আসবে না। বিক্ষিপ্তভাবে দু-একদিনের জন্য আসবে, আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তখন কমে যাবে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১১ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৯ মিনিট আগে