
বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এই ঘোষণা দেন।
তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাবার, কোরবানিসহ বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী প্যাকেজ রাখা হয়েছে। বিশেষ প্যাকেজের খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ও সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
এর বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত বছর বেসরকারিতে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টা। সেই হিসাবে বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজেই এবার খরচ বেড়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সংবাদ সম্মেলনে জানান, সরকারি ব্যবস্থাপনায় তাঁরা দুটি হজ প্যাকেজ রেখেছেন। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। উন্নত সুবিধার প্যাকেজের খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
মন্ত্রী বলেন, ‘এ বছর হজযাত্রীদের বিমানভাও কমানো হয়েছে। আগের বছর থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালে হজ ফ্লাইটে ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল জানিয়ে তিনি বলেন, ‘২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে এটি কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়েছিল। এবার তা আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।’
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
৩০ মিনিট আগে