
বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে রঞ্জু মিয়া (৫০) নামে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তাঁর ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে স্থানীয় ইটভাটার ভেতরে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পক্ষ জোর করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে শ্যালককে রক্ষা করতে এগিয়ে যান রঞ্জু মিয়া ও তাঁর ছেলে জুবায়ের। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে ছুরিকাঘাতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত খোরশেদ আলম ও জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের বলেন, ‘আমি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম। গিয়ে দেখি, ৮-৯ জন বাবাকে মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা বাবাকে ছুরিকাঘাত করে। আমি বাবা হত্যার বিচার চাই।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৪ মিনিট আগে