
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময় বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তাঁরা সবাই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। আহতদের মধ্যে একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. সাকিব (২১), মোহাম্মদ রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাঁদের মধ্যে সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ আরাফাত জানান, বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাসে মিরপুরের সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটাচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ আতশবাজি বিস্ফোরিত হলে চারজনই দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আতশবাজির বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুই পা দগ্ধ হওয়ায় সাকিবকে ভর্তি রাখা হয়েছে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে