স্ট্রিম সংবাদদাতা

ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আবারও রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে কৃষি অনুষদের চার বিভাগের শিক্ষার্থীরাও এতে সংহতি জানান।
অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। সেখানে আধা ঘণ্টা অবস্থান শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘কৃষিবিদ আসছে, রাজপথ কাঁপছে’, ‘নবম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘প্রকৌশলীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই‘ প্রভৃতি স্লোগান দেন।
শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, গতকাল ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমাদের বহু সহপাঠী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বারবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দেশ প্রকৌশলীদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ, সে দেশ কোনোদিন উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না।
প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, আমাদের তিন দফা দাবিকে সরকার শুরু থেকেই অবহেলা করছে। গতকাল ‘লং মার্চ টু ঢাকা’র অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
এর আগে বুধবার পুলিশের হামলার প্রতিবাদে রাবি-রুয়েট শিক্ষার্থীরা রাজশাহীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এছাড়া গত ২৪ আগস্ট রুয়েট, রাবি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরাও তিন দফা দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। দশম গ্রেডের নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দিতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

চলতি মৌসুমের হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের হজ ফ্লাইট উদ্বোধন করেন।
৪ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রশিবির রাত সাড়ে ১০টা পর্যন্ত লাইটিং করার অভিযোগে অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৫ ঘণ্টা আগে
দেহভিত্তিক জ্ঞান ও শিল্পচর্চার মাধ্যমে সমাজ ও পরিবেশবিষয়ক আলোচনায় নতুন মাত্রা দিতে শিল্পকলায় ছয় মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর নিশাত (০৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ ঘণ্টা আগে