স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করেন তাঁর বাবা। পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলার একমাত্র আসামি সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি কাজী নাসীরুল আমিন জানান, ঢাবি শিক্ষার্থী মুনিরার বাবা তাঁর মেয়ের মোবাইল ফোন ঘেঁটে শিক্ষকের সঙ্গে দীর্ঘ কথোপকথনের প্রমাণ পেয়েছেন। এমনকি গভীর রাতেও তাদের মধ্যে কথা হতো বলে জানা গেছে। এসব তথ্যের ভিত্তিতে বাবা মামলা করলে শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তিনি।
এর আগে সকালে রাজধানীর বাড্ডার নিজবাসা থেকে মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ। মুনিরা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী ছিলেন। এ ঘটনায় পুলিশ তাঁর বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও সহপাঠী উম্মে হানিকে হেফাজতে নেয়।
পুলিশের ধারণা, মুনিরা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে নাম থাকায় সুদীপ চক্রবর্তী ও উম্মে হানিকে হেফাজতে নেওয়া হয়।
থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একাধিক শিক্ষার্থী স্ট্রিমকে জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে তারা বাড্ডায় মুনিরার বাসায় যান। সেখানে মুনিরার লেখা যে চিরকুট পাওয়া গেছে, তাতে সুদীপ চক্রবর্তী ও উম্মে হানির নাম রয়েছে।
চিরকুটে মুনিরা মেহজাবিন লিখেছেন, সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’ পুলিশ জানিয়েছে, চিরকুটের লেখা মুনিরার কিনা, তা ফরেনসিক করা হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে