স্ট্রিম প্রতিবেদক
সারা দেশের অরক্ষিত ম্যানহোল, ড্রেন ও স্যুয়ারেজ লাইনের তালিকা প্রণয়ন করে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই দিন এ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শেখ রফিকুল ইসলাম, ইয়াছিন আলফাজ ও শেখ রোবায়েত ইসলাম।
একই সঙ্গে, গত রোববার (২৭ জুলাই) গাজীপুরের টঙ্গীস্থ হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জোতির (৩২) যমজ শিশু সন্তানসহ (৬) পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। গাজীপুর সিটি করপোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গাফিলতি খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।
রিটে গাজীপুর সিটি করপোরেশনে কতগুলো স্যুয়ারেজ, ম্যানহোল, ড্রেন ও নলকূপ খোলা অবস্থায় আছে তার তালিকা দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে অরক্ষিত ড্রেন ও ম্যানহোলে পড়ে গেলে বা দুর্ঘটনায় আক্রান্তদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কী কী আধুনিক সরঞ্জামাদি আছে তার তথ্যও চাওয়া হয়।
এ ছাড়া রিটে ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জোতির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। এ সংক্রান্ত দুটি রিট একীভূত করে আজ আদালত এ আদেশ দেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে