স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী নিহত হয়েছেন। গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি।
রোববার (১২ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উসমান আলী শহরের বাসস্ট্যান্ডে গাড়িতে পণ্য বিক্রি করছিলেন। বিকেল ৪টার দিকে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতের স্বজনদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বাসটি চিহ্নিত করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় নিহতের শরীরের খণ্ডিত অংশ উদ্বার করে পুল
৩ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির হরিণশালা থেকে হরিণ চুরির ঘটনায় এক বছর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। হরিণটি জবাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে ৩৪ জেলায় সার সংরক্ষণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের পদে পদে অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও এসব অভিযোগের সুরাহা হয়নি।
৩ ঘণ্টা আগে
শেখ হাসিনার সরকার জাতীয় সম্পদ লুণ্ঠনে মার্কিন কোম্পানির সঙ্গে বোঝাপড়া করছিল। বর্তমান সরকারের মধ্যেও একই চিন্তাধারা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ।
৪ ঘণ্টা আগে