খাগড়াছড়িতে ২১ টন অবৈধ সার জব্দ, জরিমানা
স্ট্রিম সংবাদদাতাখাগড়াছড়ি
-38b1de-480x270.webp)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সরকারি বরাদ্দের অতিরিক্ত মজুত করা ২১ টন ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নে এসএস ট্রেডার্সে অভিযান চালান দীঘিনালা উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ টন ডিএপি সার মজুত করায় সেগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র মজুত করায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, ‘বরাদ্দের অতিরিক্ত অবৈধ ২১ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে সারগুলো হেফাজতে নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গুদামের বাইরে সরকারি সার মজুত করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তবে খুচরা সার বিক্রেতা ও স্থানীয় কয়েকজনের অভিযোগ, এসএস ট্রেডার্সের মালিক মো. লোকমান হোসেন ২০২৩ সালে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা স্থানান্তরের মাধ্যমে দীঘিনালার ভোটার হন। তাঁদের দাবি, জব্দ করা সারগুলো তামাক চাষে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল। এ ছাড়া খুচরা সার বিক্রেতাদের নিয়মিত সার না দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
.png)


-40e58c.jpeg)
-b755fe-256x144.webp)
-622681-256x144.webp)

