ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৭
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা ও অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি সামনে এগিয়ে স্থানীয় প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটিও থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত