-622681-480x270.webp)
মৌলভীবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় গত আট মাসে অভিযানে প্রায় ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় মাদক, কাপড় ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।
তিনি বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত আট মাসে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসব অভিযানে ভারতীয় মাদক, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯১৩ কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পণ্য আনা-নেওয়া এবং অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি বা চোরাচালানের তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।
.png)


-40e58c.jpeg)
-b755fe-256x144.webp)
-38b1de-256x144.webp)

