স্ট্রিম প্রতিবেদক

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সুনামগঞ্জসহ সংলগ্ন হাওর অববাহিকায় আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকদের জমির বোরো ধান দ্রুত কেটে ফেলার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলে যখন বন্যা ও অতিবৃষ্টির শঙ্কা, তখন দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
বৃহস্পতিবার পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে হাওর অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়। বলা হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ প্রধান নদী এবং উপনদীগুলোর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে। ২৮ এপ্রিলের পর থেকে এসব নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭৬ মিটার বা ৫ দশমিক ৭৭ ফুট নিচে অবস্থান করছে। কিন্তু ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কৃষকের বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, তা দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পাউবো।
৯৬ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কবার্তা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (২৪ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হতে পারে।
এর প্রভাবে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং তা ক্রমশ বাড়তে পারে।
তাপপ্রবাহও আছে
সিলেট-ময়মনসিংহে যখন বৃষ্টির পূর্বাভাস, তখন দেশের অন্যান্য স্থানে ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর জেলায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে