স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আইসোলেশন ওয়ার্ডে জায়গা সংকট তৈরি হয়েছে। জায়গার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেক শিশুকে। ২০ শয্যার আইসোলেশন কক্ষে শিশু রোগী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রতিদিনের গড়ে প্রায় ১৫০ মানুষ থাকছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৬৭ জন। এর পর্যন্ত এই হাসপাতালে হামে মারা গেছে সাত শিশু ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চলতি বছরের মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে প্রায় সাড়ে পাঁচ শ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন শতাধিক রোগী ও অভিভাবকের চাপ সামাল দিতে হচ্ছে তাদের। এই সংখ্যা বেড়েই চলছে। এর বিপরীতে একটি মাত্র আইসোলেশন ওয়ার্ড রয়েছে হাসপাতালে। ছোট একটি কক্ষে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ জন রোগী থাকছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বলছে কর্তৃপক্ষ।
শনিবার হামের আইসোলেশন ওয়ার্ডে দেখা গেছে, আগে সেখানে পাঁচটি শয্যা থাকলেও পরে ২০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রোগীর চাপ বেড়ে যাওয়ায় এখন মেঝেতেই রাখা হচ্ছে অনেককে। প্রতিটি শিশুর সঙ্গে একজন অভিভাবক থাকলেও এই কক্ষে প্রতিদিন গড়ে থাকতে হচ্ছে প্রায় ১৫০ মানুষকে।
রানিহাটি এলাকার শিশু সাইফের পিতা নাইমুল হক বলেন, ছোট ওয়ার্ডে গাদাগাদি করে শিশুদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এখানে।
আরেক শিশুর নানা কামাল হোসেন বলে, চিকিৎসক ও নার্সের স্বল্পতায় ভোগান্তি চরমে। এত রোগীর কারণে চিকিৎসার মান অনেক নিচে নেমে গেছে। হাম আক্রান্ত শিশুদের জন্য দ্রুত আরেকটি ওয়ার্ড চালু না হলে ভয়াবহ চিকিৎসা সংকট হবে মনে করেন তিনি।
এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বাড়তি জায়গা না থাকায় কিডনি ডায়ালাইসিসের জন্য নির্ধারিত জায়গায় হামের আইসোলেশন ওয়ার্ডটি চালু করা হয়েছে। শিশু ওয়ার্ডে মাত্র তিনজন চিকিৎসক। অন্য ওয়ার্ড থেকে নার্স এনে কাজ চালাতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘কোনো ওয়ার্ড আমরা আসলে খালি করতে পারছি না। আমাদের আলাদা কোনো খালি জায়গাও নেই। একটাই চেষ্টা করা হচ্ছে, রোগীর পরিমাণ যেন কমে আসে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে