স্ট্রিম প্রতিবেদক

প্রখ্যাত লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবুল কাসেম ফজলুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে ছিলেন আবুল কাসেম ফজলুল হক। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্ট্রিমকে মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, ‘দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি মারা যান। একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে শরীর খারাপ হলে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আবুল কাসেম ফজলুল হককে মৃত ঘোষণা করেন।’
আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি।
আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তানের নাম যথাক্রমে শুচিতা শরমিন ও ফয়সল আরেফিন দীপন। শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। ছেলে ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর তাঁকে নিজের প্রকাশনীর ভেতরে কুপিয়ে হত্যা করা হয়।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাসেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তাঁর অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে তাঁর। আবুল কাসেম ফজলুল হকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

.png)

মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠাতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
৩ মিনিট আগে
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ২০২৪ সালে টিকাদান ক্যাম্পেইন না চালানো এবং নীতিগত গাফিলতিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল বর্তমান হামের প্রাদুর্ভাব।
২০ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
৪১ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে