স্ট্রিম প্রতিবেদক

অপতথ্যের বিস্তার এখন ‘মহামারি’র রূপ নিয়েছে এবং এই সংকট মোকাবিলায় গণমাধ্যমকে নিজের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার প্রশ্নে আত্মসমালোচনা করতে হবে। রবিবার (৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে এ সভা অনু্ষ্ঠিত হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যমের বর্তমান সংকটের জন্য কেবল ডিজিটাল প্ল্যাটফর্মকে দায়ী করলে চলবে না, এর ভেতরের দুর্বলতাও সমানভাবে দায়ী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মালিক ও সম্পাদকের মধ্যকার দূরত্ব কমে যাওয়ায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় থাকছে না। কামাল আহমেদ একটি শক্ত নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে স্বাধীন ও নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে মানবজমিন সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী অপতথ্যের বিস্তারকে ‘মহামারি’ হিসেবে উল্লেখ করে বলেন, যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় মানুষ সেটাকেই সত্য হিসেবে গ্রহণ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু আইন নয়, সামাজিক আন্দোলন প্রয়োজন। তিনি সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সমালোচনা করে বলেন, এটি পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার একটি গ্রহণযোগ্য নতুন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ দরকার উল্লেখ করে তিনি বলেন, সরকার এখানে সহায়কের ভূমিকা পালন করতে প্রস্তুত। মন্ত্রী স্বীকার করেন, ডিজিটাল বাস্তবতা বোঝার ক্ষেত্রে প্রশাসনের সীমাবদ্ধতা রয়েছে এবং তা কাটিয়ে উঠতে অংশীজনদের সাথে নিয়ে কাজ করতে চায় সরকার।
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের আত্মজিজ্ঞাসার আহ্বান জানিয়ে বলেন, সংবাদপত্র পরিচালনা বিশেষজ্ঞদের হাতে থাকা উচিত এবং মালিকের অতিরিক্ত হস্তক্ষেপ ক্ষতিকর। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর সতর্ক করে বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা’র দোহাই দিয়ে সাংবাদিকদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা ঠিক হবে না। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বড় অংশ চলে যাওয়ায় প্রচলিত সংবাদমাধ্যম আর্থিক চাপের মুখে পড়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শারিয়ার করিম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ এবং সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। সভায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারকেই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’র স্টিয়ারিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।
৪২ মিনিট আগে
হামে আক্রান্ত শতকরা প্রায় ৮৯ ভাগ পরিবার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রকাশিত যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটনকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে