মেসি-সুয়ারেজের গোলের পরেও জয়বঞ্চিত মায়ামি
স্পোর্টস ডেস্ক

অধিনায়ক লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে মেজর লিগ সকারে (এমএলএস) সান দিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠ নু স্টেডিয়ামে এই ড্রয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে নেমে গেল মেসির দল।
ম্যাচের ১২ মিনিটে জেপ্পে টিভারসকভের পাস থেকে গোল করে সান দিয়েগোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অ্যান্ডার্স ড্রেয়ার। ২৪ মিনিটে বাঁকানো ফ্রি-কিকে মায়ামিকে সমতায় ফেরান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এটি চলতি লিগ মৌসুমে মেসির ২০তম এবং মায়ামির জার্সিতে ১০১তম গোল।
বিরতির পর জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় স্বাগতিক মায়ামি। ৭৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস পেয়ে জোরালো শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
তবে সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি; আট মিনিট পর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে ২-২ সমতায় ফেরান অ্যান্ডার্স ড্রেয়ার।
.png)
-3f0d26.jpeg)





