স্ট্রিম প্রতিবেদক

আজ ১৬ জুন। দিনটি বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পরিচিত। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী সরকার তাদের অনুগত ৪টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়ে। স্তব্ধ হয়ে পড়েছিল মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ ও ব্যক্তিস্বাধীনতার অধিকার।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের তিন বছর না যেতেই সংসদে আনা হয় সংবিধানের চতুর্থ সংশোধনী, যা গণতন্ত্রবিরোধী হিসেবে ব্যাপক সমালোচিত হয়। এর ধারাবাহিকতায় ১৬ জুন ১৯৭৫ সালে আওয়ামী সরকার সংবাদপত্র বন্ধের নির্দেশ দেয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের নভেম্বরে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে সংবিধানে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনেন। তিনি বাকশালের কালো অধ্যায় বাতিল করেন।
সাংবাদিকদের অভিযোগ, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা গণমাধ্যমকে টার্গেট করেছে। সর্বশেষ ২০০৯ সালে ক্ষমতায় এসেও দলটি একই ধারা অব্যাহত রাখে। বেশ কয়েকটি সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টাল বন্ধ করায় বহু সংবাদকর্মী বেকার হয়ে পড়েন।
ওই সময়ে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বহু সাংবাদিক নিগৃহীত হন। ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইনসহ একাধিক কালাকানুন প্রণয়ন করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখা হয়।
সংবাদমাধ্যম ও বাক-স্বাধীনতা হরণের এই দিনটি ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে ১৯৭৬ সাল থেকে পালন করছে সাংবাদিক সমাজ। সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার ও রক্ষার অঙ্গীকারে দিনটি পালিত হয়ে আসছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে