
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। সবমিলে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ২ হাজার ৪০২ ডেঙ্গু রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ৪৪৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৭৫১।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩, চট্টগ্রামে ১১৬, বরিশালে ১২০, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৭৬, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে তিন নতুন ডেঙ্গু রোগী গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৯৮ জন।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে