নেপাল-তিব্বতে বন্যা/নিখোঁজ ৩ হাজারের ভাগ্য অনিশ্চিত, নিহত বেড়ে ৭৫০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে আসায় এখন কাদা ও ধ্বংসস্তূপের নিচে মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। ছবি: সিএনএন
জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে আসায় এখন কাদা ও ধ্বংসস্তূপের নিচে মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। ছবি: সিএনএন

নেপাল-তিব্বতে আঘাত হানা আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনেরও বেশি।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির তিব্বত অংশে ১৬ নিহত এবং অন্তত ৫৪৬ জন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে।

রোববার সকালে উদ্ধারকারী দলগুলো চীনের জিরোং বন্দর ও নেপালের বন্যাকবলিত অঞ্চলে তল্লাশি তৎপরতা অব্যাহত রেখেছে। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তিব্বত অংশে ১৮ জন মার্কিন নাগরিকসহ অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল-তিব্বতে পর্যটক ও বিভিন্ন প্রকল্পে কর্মরত পাঁচ শতাধিক বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।

চীন সীমান্তবর্তী এলাকায় নদীর পানির প্রবাহ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় রোববার ভোরে নতুন সতর্কতা জারি করেছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। সংস্থাটি সামাজিক মাধ্যম এক্সে জানায়, ‘রসুয়া জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী ভোটেকোশি নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। রসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার নদী অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’ তবে তাৎক্ষণিকভাবে কোনো এলাকা খালি করার নির্দেশ দেয়নি এনডিআরআরএমএ।

দুর্যোগের ৭২ ঘণ্টার ‘গোল্ডেন আওয়ার’ পার হওয়ায় নিখোঁজ প্রায় তিন হাজার মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। ঘণ্টায় ১২০ মাইল বেগে ধেয়ে আসা বরফ, পাথর ও মাটির সংমিশ্রণের স্রোতে পুরো এলাকা বিধ্বস্ত হওয়ায় নিখোঁজদের জীবিত পাওয়ার আশা দ্রুত নিভে আসছে। চীনের গিরং বন্দর সীমান্ত এলাকায় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পানির প্রবল তোড়ে বহুতল ভবনগুলো সম্পূর্ণ ভেসে গেছে। কোনো অবকাঠামোর চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নেই।

এদিকে নেপালের এই মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, ‘এই তহবিলের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে তিন মাসের জন্য জরুরি খাদ্য সহায়তা দেওয়া হবে।’

তথ্যসূত্র: বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত