
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বাঘাইছড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে শনিবার (২৯ আগস্ট) রাত ৮টা ও ১০টার দিকে ৬ ইঞ্চি করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়।
এতেও চাপ না কমায় রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা ও ১০টার দিকে আরও ১২ ইঞ্চি করে দুই ফুট জলকপাট খুলে দেওয়া হয়। এতে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ স্ট্রিমকে জানান, সকাল ১০টার দিকে হ্রদের পানির উচ্চতা ১০৬.২ ফুট এমএসএল ছিল। মোট ৩ ফুট জলকপাট খোলার কারণে ৫৮ হাজারের বেশি কিউসেক পানি নিষ্কাশিত হবে।
শনিবার জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র জানায়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দুপুর ২টায় ১০৫.৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল।
উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে কাপ্তাই হ্রদ থেকে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। তবে পানির চাপের কারণে আগেই স্পিলওয়ে খুলে দেয় কর্তৃপক্ষ।
গত মাসেও রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলা হয়েছিল।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে