স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) উপজেলার তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), তাঁর মেয়ে জারা মনি (১০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে মিলন মিয়া (৩৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। বাকিদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া আক্তার ও জারা মনিকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

.png)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
১ ঘণ্টা আগে
সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করেছে সরকার। বর্তমানে এগুলোকে ঘিরে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে