স্ট্রিম ডেস্ক

বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ করে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শুধু ব্রয়লার বা লেয়ার মুরগির ওপর নির্ভর না করে দেশীয় পশু ও মুরগির জাত সংরক্ষণ এবং বৈচিত্র্য বাড়াতে হবে।
রোববার (১১ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) ‘পার্বত্য অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন গবেষণা পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণীর অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা প্রয়োজন। অন্য এলাকার ছাগল বা মুরগি পাহাড়ের পরিবেশে কেমন করবে, তা পর্যবেক্ষণ করা দরকার। ভ্যাকসিনেশন বা টিকাদান কেবল পশুর জন্য নয়, মানুষের স্বাস্থ্য সুরক্ষায়ও জরুরি বলে তিনি উল্লেখ করেন।
খামারিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরিদা আখতার বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে খামারিরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া বাচ্চা ও ফিডের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফিডে আমদানিনির্ভরতা কমাতে তিনি দেশীয়ভাবে ভুট্টা ও সয়াবিন উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা জানান, পোল্ট্রি ও ডেইরি খাতে শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সরকার উদ্যোগ নেবে । বিএলআরআই মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালায় ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং গবেষণার জন্য সংরক্ষিত প্রাণীর শেড পরিদর্শন করেন।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে