স্ট্রিম সংবাদদাতা

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণে ৪৮ ঘণ্টা বেধে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা পরিষদের সামনে দুমকী-বাউফল মহাসড়কে মানববন্ধন থেকে এই সময় দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী নিয়মিত অফিস করেন না। মাদকের বিস্তার হলেও, কার্যকর ব্যবস্থা নেননি। জরুরি প্রয়োজনে তাঁকে ফোন পাওয়া যায় না। সেবাগ্রহীতারা কার্যালয়ে এসেও ইউএনওর সহযোগিতা পান না।
তারা বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে ইউএনও অনিয়ম করেছেন। গত ৫ আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবসের সংবর্ধনায় তিনি জুলাই যোদ্ধাদের দাওয়াত পর্যন্ত দেননি। ‘ফ্যাসিস্টের দোসর’ এই ইউএনওকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তৃতা করেন আমিনুল ইসলাম, শারমিন আক্তার স্বর্ণা, সাইফুল আলম, আবু রাফি, নাজেম সরদার প্রমুখ।
অভিযোগের বিষয়ে ইউএনও স্ট্রিমকে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যে কেউ কর্তৃপক্ষের কাছে করতে পারেন। মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চলমান এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

.png)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে।
৭ মিনিট আগে
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
১৯ মিনিট আগে
আগামী ২০ আগস্ট সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি।
২৭ মিনিট আগে
ঝালকাঠিতে খাবার দেওয়ার কথা বলে এক নারীকে (৫০) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার আগে ভুক্তভোগী নারী জেলার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ঘুমাতে গিয়েছিলেন বলে জানা গেছে।
২৯ মিনিট আগে