কর্মশালায় বক্তারা
স্ট্রিম প্রতিবেদক

অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্যাকেটজাত খাবারে সহজ ও বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবার্তা (লেবেলিং) ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) ও প্রজ্ঞা।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের মিলনায়তনে এক সাংবাদিক কর্মশালায় সংগঠন দুটি এ দাবি করে।
কর্মশালায় জানানো হয়, প্যাকেটজাত খাবারের সামনের অংশে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কীকরণ ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) বাস্তবায়নে অসংক্রামক রোগের ঝুঁকি কমবে।
বক্তারা জানান, প্যাকেটজাত খাবারকে নিরাপদ মনে করা হলেও গবেষণা ভিন্ন কথা বলছে । ২০২৫ সালের একটি জরিপে দেখা গেছে, প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্রক্রিয়াজাত খাবার খান। অথচ ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশের বেশিরভাগ জনপ্রিয় ব্র্যান্ডের খাবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার চেয়ে বেশি চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি রয়েছে। এছাড়া অনেক পণ্যের প্যাকেটে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, চিনি ও লবণের তথ্য অস্পষ্ট বা অনুপস্থিত।
কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, ‘অতি-প্রক্রিয়াজাত খাবার সম্পর্কে ভোক্তা সচেতনতা তৈরি করতে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং ব্যবস্থার কাজ চলমান রয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার সামিনা ইসরাত বলেন, ‘এফওপিএল একটি ব্যয়-সাশ্রয়ী উদ্যোগ। এটি জনগণের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।’
বক্তারা আরও জানান, বিশ্বের ৪৪টি দেশে ইতোমধ্যে এফওপিএল ব্যবস্থা আছে এবং ১০টি দেশে আইনত বাধ্যতামূলক। এর ফলে সেসব দেশে ভোক্তাদের সচেতনতা বেড়েছে এবং উৎপাদকরা খাদ্যের গুণগত মান উন্নত করেছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম, জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রুহুল কুদ্দুস, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে