
মাজার ব্যবস্থাপনায় দুর্নীতির সমালোচনা করে লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, মাজারে মানতের সম্পদের প্রকৃত হকদার হলেন আশ্রয়হীন ও ক্ষুধার্ত মানুষ।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর শাহ আলী মাজারে আয়োজিত ‘গণ-অবস্থান ও ভাবগানের আসরে’ তিনি এ কথা বলেন। মিরপুর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদ এবং তিন দিনব্যাপী ওরশকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করে সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকী।
ফরহাদ মজহার বলেন, মাজারে দানের টাকা লুট হচ্ছে। সাধু-পাগলদের 'গাঁজাখোর' আখ্যা দিয়ে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অথচ পুরো দেশকে তামাকের চাষক্ষেত্র বানানো হয়েছে; সিগারেট বা মদের বিরুদ্ধে কেউ কথা বলে না। তিনি আরও বলেন, আমরা প্রেম ও মানবিকতার ভিত্তিতে এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নিরাশ্রয় মানুষ আশ্রয় পাবে এবং দুর্বলেরা সুরক্ষা পাবে।
মজহার আরও বলেন, রাষ্ট্র যখন অসহায় মানুষকে আশ্রয় দিতে পারে না, তখন অলি-আউলিয়াদের এই মাজারগুলোতে তাঁরা জায়গা পান। আকিদা বা আচারের ভিন্নতা থাকলেও মাজার সবার জন্য উন্মুক্ত। এখানে কেউ ওয়াজ করতে চাইলে করবে, আবার কেউ গান গাইতে চাইলে গাইবে; কাউকে বাধা দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, মাজারের দোকান ভাড়ায় ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং সরকারকে আয়ের প্রকৃত হিসাব না দেখিয়ে টাকা আত্মসাৎ করা হচ্ছে। এই টাকার সঠিক হিসাব নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে ভাববৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল বলেন, গণ-অভ্যুত্থানের পরে দেশে ১০০-র বেশি মাজারে হামলা হয়েছে। মাজারে হামলা মানে সর্বজনীন সংস্কৃতির ওপর হামলা। তিনি মাজারের ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মাদক প্রসঙ্গে রোমেল বলেন, মাদক ব্যবসা সাধু-ফকিরদের কাজ নয়। এটি রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের কাজ। মাজারকে এই মাদক সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১১ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৯ মিনিট আগে