
বগুড়া পুলিশ লাইনসের একটি কক্ষ থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশ লাইনসের বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।
শুক্রবার (২২ মে) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
আরিফুল নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, বেতার শাখার ভবনের দোতলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল। বৃহস্পতিবার রাতেও তাঁকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। তবে শুক্রবার সকালে দীর্ঘ সময় দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন।
একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখলে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুলকে দেখতে পান তারা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৩ মিনিট আগে