স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান এবং নৌপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হয়। উভয় পক্ষ পেশাগত সহযোগিতা জোরদার এবং প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।
আইএসপিআর জানায়, আসিম মুনির বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিমান বাহিনী প্রধান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।
আলাদাভাবে ইসলামাবাদে নৌ সদর দপ্তরে পাকিস্তানের নৌপ্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গে বৈঠক করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সেখানেও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। নৌপ্রধান আঞ্চলিক সমুদ্রসীমায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর উদ্যোগগুলো তুলে ধরেন।
এর আগে গত মঙ্গলবার হাসান মাহমুদ খান পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য সুযোগ বা ‘পটেনশিয়াল প্রকিউরমেন্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর এই সফরকে দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। এর আগে গত বছরের নভেম্বরে পাকিস্তানের নৌপ্রধান অ্যাডমিরাল আশরাফ ঢাকা সফর করেছিলেন। সেই সফরকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করা হয়েছিল।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে