স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর মাইজদী শহরে সড়কে অবৈধ স্থাপনে উচ্ছেদ অভিযানে গিয়ে গাড়ি মালিক ও চালকদের হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক দল। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক আটকে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্দরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুপুরের দিকে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, জেলা শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে বেলা ১১ টার দিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফাহিম হাসান খান।
অভিযানের সময় সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। পরে খবর পেয়ে ঘটনা স্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালীতে বাস, প্রাইভেট কার ও মাইক্রোচালকদের জন্য সরকারিভাবে তৈরি নতুন বাসস্ট্যান্ডের একটি অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সেখানে গাড়ি না রেখে নোয়াখালী জিলা স্কুলের সামনের প্রধান সড়কের ওপরে এলোমেলোভাবে রাখেন। এতে শহর জুড়ে যানজট তৈরি হয়। বিভিন্ন সময়ে তাদের এ বিষয়ে নিষেধ করা হলেও তাঁরা তোয়াক্কা করছেন না।
হামলার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে