স্ট্রিম সংবাদদাতা

পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সংশোধিত নকশা নিয়ে বিশেষজ্ঞ ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের সমীক্ষা বা আলোচনা ছাড়াই প্রকল্প থেকে নদীর প্রবাহে বড় বাধা হিসেবে চিহ্নিত ১৩টি সেতু পুনর্নির্মাণ ও বিকল্প নৌপথ তৈরির কাজ রহস্যজনকভাবে বাদ দেওয়া দেওয়া হয়েছে।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে নেওয়া এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘জনস্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে আগের নকশা বহালের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ৫০ বছর ধরে দখল ও দূষণে মৃতপ্রায় ইছামতি নদী পুনরুদ্ধারে ২০২৩ সালে দেড় হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়। বুয়েটের বিশেষজ্ঞ দল নদীর প্রবাহ সচল করতে নিচু ও অপ্রশস্ত সেতু এবং কালভার্টগুলোকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছিল। তবে গত জাতীয় নির্বাচনের মাত্র সাত দিন আগে তড়িঘড়ি করে পাস করা সংশোধিত আরডিপিপিতে রূপকথা সড়ক ও পৈলানপুরসহ ১৩টি সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়া হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধক সেতুগুলো রেখে নদী খনন করা মানে হলো একটি ড্রেন বা নালা তৈরি করা। প্রবাহ রুদ্ধ থাকলে নদী কখনোই প্রাণ ফিরে পাবে না।’
পাউবোর এক কর্মকর্তা জানান, আব্দুল হামিদ রোডের যানজট কমাতে বিকল্প নৌপথ তৈরির পরিকল্পনা বাদ দেওয়াও নজিরবিহীন।

তড়িঘড়ি করে করা এই পরিবর্তনকে ‘জনস্বার্থবিরোধী’ উল্লেখ করে সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস পানিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আপত্তি জানিয়েছেন।
পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে বুয়েটের বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করে প্রকল্পটি কাটছাঁট করা হয়েছে।
অন্যদিকে, পাউবোর প্রকল্প পরিচালক সুধাংশু কুমার সরকার জানান, ২৬ কিলোমিটার খনন সম্পন্ন হলেও প্রভাবশালী দখলদারদের মামলার কারণে শহর অংশের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত ১ হাজার ৫৫৪ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে