স্ট্রিম প্রতিবেদক

রাজধানী মতিঝিল থেকে শ্যুটার তানিম রেজা ওরফে বাপ্পিসহ (৪৬) চার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তাদের কাছে থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করা হয়।
শনিবার সকালে (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার অন্যরা হলেন মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে মতিঝিলের হোটেল পূর্বাণী এলাকা থেকে তিন সহযোগীসহ তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদার দাবিতে গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে একজন ব্যবসায়ীর অফিসে সন্ত্রাসীদের গুলি চালানোর ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। ঘটনার তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের নাম পাওয়া যায়। বিভিন্ন কৌশলে পালিয়ে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। ওই মামলায় আগের দিন তানিম রেজা বাপ্পি ও রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাপ্পি ও রিজন জানিয়েছে বাপ্পির অফিসে চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র-গুলি রয়েছে। তার প্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ১১টায় দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি রিভলবারের গুলি, দুইটি পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শক গান ও একটি বিদেশি কুড়াল উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বাপ্পি ও রিজনের নামে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। মতিঝিল অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে সে চাঁদাবাজি করে আসছিল। কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। বাপ্পির বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

.png)

আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল থানার নাটোর এলাকায় এই ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ পর্যায়ে দু-এক জায়গায় সমস্যা হয়েছিল, সরকার তা সমাধান করতে পেরেছে।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ স্বামীর ধরা পড়ার খবরে ১০ লাখ টাকা নিয়ে হাজির হন স্ত্রী। পরে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
১৩ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলে দুই দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় শনাক্ত ভাঙা রেললাইন মেরামতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চলাচল শুরু হলেও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হলে ফের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।
২০ মিনিট আগে