স্ট্রিম সংবাদদাতা

দেশের উত্তরাঞ্চলে দুই দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় শনাক্ত ভাঙা রেললাইন মেরামতে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চলাচল শুরু হলেও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হলে ফের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।
এতে দুপুর পর্যন্ত দুর্ভোগ পোহান যাত্রীরা। দুপুরের পর চলাচল স্বাভাবিক হলেও আটকে থাকা ট্রেনগুলো ছেড়ে যেতে কয়েক ঘণ্টা দেরি হয়।
স্থানীয় রেলকর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশনের কাছে রেললাইনের পাত ভাঙা অবস্থায় পান রেলকর্মীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাটোরের আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আটকা পড়ে। লাইন মেরামতের পর সকাল সাড়ে ৮টায় ট্রেন চলাচল শুরু হয়।
তারা আরও জানান, রেললাইন মেরামতের তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা-রাজশাহী রুটের ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় রাজশাহী রেলস্টেশনে আটকা পড়ে বরেন্দ্র এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস। আর বাঘার আড়ানী স্টেশনে আটকে পড়ে ধূমকেতু এক্সপ্রেস।
ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আহসান হাবিব জানান, বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় তারা আটকে ছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর যাত্রা শুরু হয়। কিন্তু কিছুক্ষণ যাত্রার পরই আবার আটকে যান আড়ানীতে। সকালে তাদের রাজশাহী ঢোকার কথা থাকলেও পৌঁছান বিকেলে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান জানান, বরেন্দ্র ট্রেনটি রাজশাহী ছাড়ার কথা ছিল দুপুর ৩টায়। আর কপোতাক্ষ ছাড়ার কথা ছিল আড়াইটায়। পরে এই দুই ট্রেন ছেড়ে ছাড়তে ৪টা বাজে।

.png)

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১০ মিনিট আগে
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা বছরের প্রথম সাত মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বছরের সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুও হয়ে এই মাসেই।
১৩ মিনিট আগে
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দুই দেশের সুসম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
২৯ মিনিট আগে
আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল থানার নাটোর এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে