মাদকসহ স্বামী গ্রেপ্তার, ১০ লাখ টাকা নিয়ে হাজির স্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে জব্দ আলামতসহ গ্রেপ্তার নাজির হোসেন ও তাঁর স্ত্রী নাজমা বেগম । সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে জব্দ আলামতসহ গ্রেপ্তার নাজির হোসেন ও তাঁর স্ত্রী নাজমা বেগম । সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ স্বামীর ধরা পড়ার খবরে ১০ লাখ টাকা নিয়ে হাজির হন স্ত্রী। পরে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খোদাদাদ হোসেন। ওই দম্পতির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারেরা হলেন মো. নাজির হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী নাজমা বেগম (৪৮)।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে ইয়াবাসহ মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন নাজির হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৪৫টি ইয়াবা পাওয়া যায়।

পুলিশ জানায়, নাজিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশে ছদ্মবেশে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর নাজিরের স্ত্রী নাজমা বেগম একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হলে পুলিশ তাঁকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ লাখ টাকা পাওয়া যায়।

এএসপি খোদাদাদ হোসেন জানায়, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। নাজির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত