>> একযোগে নয়, তিন ধাপে বাড়বে মূল বেতন
>> মোবাইল ভাতা পাবেন সব গ্রেডের কর্মী
>> এখনই আসছে না ‘এক গ্রেড এক পেনশন’
স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন (২০তম গ্রেড) নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ (১ম গ্রেড) ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মীদের মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ।
আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই বেতনকাঠামোর অনুমোদন দেওয়া হয়। গত ১ জুলাই থেকে নতুন এই বেতনকাঠামো কার্যকর বলে গণ্য হবে। তবে মূল্যস্ফীতির চাপ সামলাতে ও সরকারের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতনস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন ২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫–এর প্রতিবেদনের ভিত্তিতে সচিব কমিটি যে সুপারিশ করেছিল, তা পর্যালোচনা করেই নতুন পে স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক-বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।
জানা গেছে, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে নতুন বেতনস্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে স্বল্প আয়ের অর্থাৎ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মূল বেতন ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর নতুন স্কেলের ভাতা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। জুডিশিয়াল সার্ভিসের বেতনকাঠামোও আলাদাভাবে একই নিয়মে ধাপে ধাপে কার্যকর করা হবে।
নতুন বেতনস্কেলে বেশ কিছু সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল যোগাযোগের জন্য এখন থেকে সব গ্রেডের কর্মচারীরা মোবাইল ও ইন্টারনেট ভাতা পাবেন। এত দিন শুধু ১ম থেকে ৫ম গ্রেডের কর্মকর্তারাই এ সুবিধা পেতেন।
এ ছাড়া প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সামরিক ও অসামরিক সব ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ বা ওআরওপি পদ্ধতি চালুর প্রতিশ্রুতি ছিল। তবে বিপুল আর্থিক সংশ্লেষ এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের তথ্য না থাকায় সরকার এখনই এটি বাস্তবায়ন করছে না। ২০৩০ সালের মধ্যে এ পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকল্প ব্যবস্থা হিসেবে বর্তমান অবসরভোগীদের নিট পেনশন স্ল্যাবভিত্তিক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যাঁদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার নিচে, তাঁদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। একইভাবে ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। নতুন ব্যবস্থায় দীর্ঘদিন আগে অবসরে যাওয়া ব্যক্তিরা তুলনামূলক বেশি উপকৃত হবেন।
নতুন স্কেলে আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। তবে ওপরের ও নিচের দিকের গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য বা বৈষম্য কমানো হয়েছে। ন্যায্যতার বিবেচনায় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। ফলে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন যেখানে ১০০ শতাংশ বেড়েছে, সেখানে সর্বনিম্ন গ্রেডের বেতন বেড়েছে ১৪২ শতাংশ।
সরকার মনে করছে, নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের ফলে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে, যার সংস্থান ইতিমধ্যে বাজেটে রাখা হয়েছে। এই নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জনপ্রশাসনে গতিশীলতা আনবে বলে আশা করছে সরকার। শিগগিরই অর্থ বিভাগ এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করবে।

.png)

আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে দেশে মব সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে মব সহিংসতায় নিহত হয়েছিলেন ৩১ জন এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল ৫৬টি। সোমবার এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
১ ঘণ্টা আগে%E0%A6%93%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8(%E0%A7%A7%E0%A7%AF)%E0%A5%A4-e55ef3-256x144.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে জিম্মি ও নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।
২ ঘণ্টা আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে-80bdb5-256x144.webp)
ই-গভর্ন্যান্সকে আরও কার্যকর, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মাধ্যমে নাগরিকের সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে