কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

ধর্ষণের প্রতীকী ছবি
ধর্ষণের প্রতীকী ছবি

আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল থানার নাটোর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের প্রয়াত মাসুদ রানার ছেলে। তবে ঘটনায় দুই পুলিশ সদস্যও জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন ওই নারী। পরে ট্রেন চলার সময় ক্যান্টিনে নিয়ে তাঁকে ধর্ষণ করেন আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন। ওই সময় তাঁর চিৎকারে যাত্রীরা গিয়ে আবু বক্করকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে আবু বক্করসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে পুলিশ সদস্যদের নাম থাকার বিষয়ে তথ্য জানতে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন গড়িমসি করেন বলে অভিযোগ উঠেছে। পরে ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত