স্ট্রিম প্রতিবেদক

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে বিতরণ পর্যায়ে দু-এক জায়গায় সমস্যা হয়েছিল, সরকার তা সমাধান করতে পেরেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে মোট ১২ লাখ ৮৬ হাজার ১০০ মেট্রিক টন সার মজুত রয়েছে। গত বছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন।
তথ্য উপদেষ্টা জানান, দীর্ঘদিনের সার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। এই পরিবর্তনের কারণে কোনো কোনো এলাকায় সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে। তবে নতুন এই ব্যবস্থা শেষ পর্যন্ত কৃষকের জন্য উপকারী হবে বলে আশা করছেন তিনি।
ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিয়ে তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশা চলাচল এখন একটি বাস্তবতা। এই যানবাহনকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার কাজ চলছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সারা দেশে ব্যাটারিচালিত তিন চাকার যান চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে গত ৩০ আগস্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। ই-রিকশার যান্ত্রিক ও কারিগরি মান, চালকদের লাইসেন্সিং এবং কোন কোন এলাকায় চলাচল করতে পারবে- এসব বিষয় নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, দীর্ঘমেয়াদে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন এফএসআরইউ আনা, এলএনজি আমদানি বাড়ানো, গ্যাস অনুসন্ধান এবং নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাপেক্স ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ করছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমও সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে শহর ও গ্রাম মিলিয়ে আরও উন্নত ও প্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলে এলএনজির আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তথ্য উপদেষ্টা।

.png)

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১০ মিনিট আগে
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন, যা বছরের প্রথম সাত মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বছরের সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুও হয়ে এই মাসেই।
১৩ মিনিট আগে
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি দুই দেশের সুসম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
২৯ মিনিট আগে
আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল থানার নাটোর এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে